Friday, April 03, 2009

"একবার"

এম্ ন এক অন্তর্ভেদী দৃষ্টি যদি থাকত,
যা দিয়ে দেখে নিতাম খোলনলচে-টা
হতাম সর্বশক্তিমান
নিমেষে পেরোতাম জঙ্গল, পাহাড়, মাঠ, নদী

অসংখ্য মানুষের ভিড় ঠেলে জেগে ওঠা
কোনো যুবতীর মন
পড়ে নিতাম,
তাকে হারিয়ে ফেলার আগে - চিরতরে ---

অসংখ্য ছবির ফেনিল ঢৈউ-এ
ডুবে যাওয়ার আগে দেখে নিতাম
নিজের অন্তরকে----
একবার
অন্তত একবার।

25.03.09







"গন্তব্য"


ভেবে ছিলাম, লাভার্স লেনে হেঁটে যাব
তোমার সাথে
শীতের দুপুরে জির্ন পাতার পথ ধরে
পৌঁছে যাব গন্তব্যে

ভেবে ছিলাম, মোবাইল অকেজো হলে
গ্রহণ করব নিস্তব্ধতাকে,
মনের গভীরে, নিভৃতে বসে বুঝব তোমাকে -
পৌঁছে যাব গন্তব্যে
26.03.09